মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:৩০

কাজী আকবরউদ্দিন সিদ্দিক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা কাজী আকবরউদ্দিন সিদ্দিকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৯ আগস্ট শুক্রবার। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে আকবরউদ্দিন সিদ্দিক ১৯৭০ সালে গণপরিষদ সদস্য ও ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিদ্দিক এমপি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।