দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :আর কয়েকদিন পরই এখানে শুরু হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাইচ। সেই বাইচে অংশ নেবে ছবির এই দীর্ঘাকৃতির নৌকাটি। বাইচের আগে নৌকাটিকে মেরামত করে প্রস্তুত করা হচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোটো গোবিন্দপুর এলাকা থেকে তোলা —শাহিনুর রহমান