মিসিসিপিতে একদিনে ৬ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেফতার

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:৩৭

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ৬ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা। একটা অঙ্গরাজ্যে একসঙ্গে এত অভিবাসী গ্রেফতার এটাই প্রথম বলে কর্মকর্তারা জানান। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার অঙ্গরাজ্যের সাতটি কৃষি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। ৬৮০ জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে বিবৃতিতে। তারা অবৈধভাবে সেখানে কাজ করছিলেন বলে আইসিই জানিয়েছে। রাজ্যের অ্যাটনির অফিস জানিয়েছে, গ্রেফতারকৃত কিছু মানুষকে মানবিক দিক বিবেচনা করে মুক্তি দেওয়া হবে। বাকিদের আদালতে পাঠানো হবে। -রয়টার্স