বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিটি করপোরেশন কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে সেটা হচ্ছে মশার ঘুম পাড়ানোর ওষুধ, এটি ছিটালে মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে। তারপর আবার কামড়াবে। পরীক্ষায় অত্যন্ত স্পষ্টভাবে এটা প্রমাণিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সরকার ব্যর্থ হওয়ায় তা মহামারিতে রূপ নিয়েছে। খালেদা জিয়া কারাবন্দি না থাকলে জনসচেতনতায় মানুষের ঢল নাম তো। তার পরও বিএনপি বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের উদ্যোগে সচেতনতামূলক অভিযানে উপস্থিত ছিলেন জাসাসের বাবুল আহমেদ, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন, জাহিদুল আলম হিটু, জাকির হোসেন রোকন প্রমুখ।
