বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ডাক্তারের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:৪৯

রাজধানীর গ্রিনরোডে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পলাশ ঘোষ (৩০) নামে একজন চিকিত্সকের মৃত্যু হয়েছে। তিনি গ্রিনলাইফ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউর চিকিত্সক ছিলেন।

গ্রিনলাইফ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বিকলি ৫টার দিকে হাসপাতালে ডিউটির মধ্যে নাস্তা করার জন্য বের হন পলাশ। পাশেই একটি হোটেলে তিনি যাচ্ছিলেন। পথের মধ্যে রাস্তায় পানি থাকায় বিদ্যুতের একটি পুল ধরে পার হওয়ার চেষ্টা করেন। সেখানেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। পলাশের সহকর্মীরা জানিয়েছেন, রাস্তার মধ্যে বিদ্যুতের পুল, তাতেও আবার বিদ্যুতায়িত হয়ে কীভাবে থাকে? বিদ্যুত্ বিভাগের চরম অরাজগতার কারণেই পলাশকে জীবন দিতে হয়েছে। এই মৃত্যুকে হত্যা দাবি করেন, বিচার চান তার সহকর্মীরা।