সংসদের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সালমা চৌধুরী

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:৪৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩৪ থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সালমা চৌধুরী শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে তাকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। উল্লেখ্য, রুশেমা ইমাম গত ৯ জুলাই মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।