মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:৫৩

হাজি এলাহী মিয়া

পুরান ঢাকা মঞ্চের যুগ্ম-সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. এলাহী মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বাদ জুমা নবাববাড়ি জামে মসজিদ ও নবাববাড়ি ঘাট জামে মসজিদে দোয়া, মোনাজাত এবং গেন্ডারিয়ার মুরগীটোলার হাবিবিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।