কোরবানির হাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসির

আপডেট : ২০ মে ২০২৬, ১৬:৩৭

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নারীদের জন্য আলাদা ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির পশুরহাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। 

ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীতে পশুরহাটকে কেন্দ্র করে কোনো ধরনের যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুরুষ মানুষ এদিক ওদিক তাদের কাজ সেরে ফেলতে পারে। কিন্তু আমাদের অনেক মা-বোনেরা হাটে যায়। তাদের জন্যে বাধ্যতামূলক পিঙ্ক টয়লেট করে দিতে হবে। 

মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ করতে হবে, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। পরিবারের সদস্যদের নিয়ে যেন মানুষ স্বাচ্ছন্দ্যে পশুরহাটে যেতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

ইত্তেফাক/এসএ