কামাল হোসাইন
বাড়ি যাচ্ছি আজ
গুটিয়ে সকল কাজ
বাড়ি গিয়ে বন্ধ থাকা
খুলব স্মৃতির ভাঁজ।
আমার মতো কত্তো মানুষ
যাচ্ছে শহর ফেলে
কেউবা বাসে, কেউ লঞ্চে
কেউবা চেপে রেলে।
গাবতলীতে গাড়ি
গ্রামে দেব পাড়ি
মাত্র ক’দিন গ্রামে থেকে
ফিরব তাড়াতাড়ি।
যাচ্ছি ছেড়ে ঢাকা
বুকটা ফাঁকা ফাঁকা
ফের ফিরিয়ে আনবে আমায়
সময় নামের চাকা।
