মাঝে অস্থির হয়ে পড়া শ্রীলঙ্কা ক্রিকেটের টলমল অবস্থায় জাতীয় দল থেকে দূরে সরে গিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরে এলেন দিনেশ চান্দিমাল। গলে আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে এই টেস্ট। দলের নেতৃত্বে আছেন যথারীতি দিমুথ করুণারত্নে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খুব ভালো করতে না পারা সাবেক অধিনায়ক চান্দিমাল গত ছয় মাস সব ধরনের জাতীয় দলের বাইরে ছিলেন। চান্দিমাল ছাড়াও এই টেস্টের দলে ডাক পেয়েছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিস করেছিলেন ম্যাথুস ইনজুরির কারণে। এছাড়া ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন আকিলা ধনঞ্জয়া ও নিরোশান ডিকওয়েলা।
২২ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, দানুষ্কা গুণাতালিকা, সিহান জয়াসুরিয়া, চামিকা করুণারত্নে, দিলরুয়ান পেরেরো ও অ্যাঞ্জেলো পেরেরা।
