সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে খালিয়াজুরীতে হূদয় মিয়া নামে এক যুবককে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খালিয়াজুরী সদর ইউনিয়নের মমিন নগর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে এদিন বিকেলে ঐ গ্রামেই ধর্ষণের ঘটনা ঘটে।
পরে শিশুটির মা বাদী হয়ে হূদয়কে আসামি করে খালিয়াজুরী থানায় মামলা করেন।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, শিশুটিকে ধর্ষণ করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে হূদয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
