চঞ্চল ও মমর ‘নীলমায়া’

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪৮

বিনোদন রিপোর্ট

 

ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘নীলমায়া’। নাটকটি পরিচালনা করেছেন সুমন আনোয়ার ও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, শ্যামল মাওলা প্রমুখ।

গৃহবধু মায়া অপরূপ সুন্দরী, মায়ার স্বামী ইকবালের এ নিয়ে বেশ গর্ব। শুধু তাদের সংসার জীবনে কোনো সন্তান নেই, এটাই তাদের একমাত্র সঙ্কট। শাশুড়ি ননদ আর স্বামী এই নিয়েই মায়ার সংসার। দিনের অনেকটা সময় বাড়িতে মায়া ছাদে কাটায়। পাশের বাড়ির পলাশ ছবি আঁকার ফাঁকে প্রায়ই ছাদে মায়াকে লক্ষ্য করে। শিল্পী পলাশ একদিন মায়ার একটা ছবি এঁকে ফেলে। পরদিন মায়ার বাসার দরজায় হাজির পলাশ। নাটকীয় পরিচয়ে মায়াকে ছবিটি উপহার দিয়ে আসে পলাশ। তারপর থেকে শুরু হয় অন্য গল্প। আস্তে আস্তে মায়া প্রেমে পড়ে যায় পলাশের, লুকিয়ে তারা প্রায় দেখা করে। মায়া চুপচাপ বসে থাকে, পলাশ ছবি আঁকে। সবকিছু এলোমেলো করে দেয় পত্রিকার প্রচ্ছদ ছাপা হওয়া মায়ার একটা বেশ খোলামেলা ছবি। স্বামী, শাশুড়ি, ননদ, বন্ধু-বান্ধব সবার মুখে ছি ছি রব ওঠে। তুমল ঝগড়া হয় মায়া আর ইকবালের, ইকবাল গায়ে হাত তোলে মায়ার।