বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৫০

বিএমপির কাউনিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২ হাজার ১৪৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে।

কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালপাড় ও খাজেরা খাতুন সড়কে সংযোগস্থলে অভিযান পরিচালিত হয়। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুলকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুযায়ী নগরীর রূপাতলীতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরো ১ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ রফিকুলের স্ত্রী মাহমুদাকে আটক করা হয়। আটক রফিকুল ও তার স্ত্রী মাহমুদা বেগম নগরীর রূপাতলী এলাকার ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিল। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করার কথা জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।