নন্দীগ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৫০

নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের হস্তক্ষেপে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে স্কুলছাত্রী আমিনা খাতুনের (১৫) সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলাম পেন্সিলের ছেলে সাকিব হোসেনের (১৫) বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার মেয়ের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। এ সময় মেয়ের বাবা আমিনুল ইসলাম তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অঙ্গীকারনামা দেন। নন্দীগ্রাম থানার সহকারী এ এস আই মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।