পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট সাত দিন দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর বন্ধ ও ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। কিন্তু দর্শনা স্থলপথে জয়নগর চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন ঈদুল আজহার দিনও খোলা থাকবে। ভারতগামী যাত্রীরা এই রুটে যেতে পারবে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেল ভবন ঢাকা প্রতিবছরের মতো এবারও এক নির্দেশনায় এ খবর জানিয়েছে। তাছাড়া বন্দর এলাকার ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকার কারণে আমদানিকারকরা মালামাল বুকিং দিতে সমস্যায় পড়ে যায়। ফলে দর্শনা রেল বন্দরের আমদানির যাবতীয় কার্যক্রম এক সপ্তাহ বন্ধ এবং ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে চার দিন চলাচল করবে না।
