সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের কয়েক এলাকায়

আপডেট : ২৪ মে ২০২৬, ১৭:১৩

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জের কয়েক এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) বিকেলে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড হতে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

 

 

 

 

 

ইত্তেফাক/এসজে