ঈদ কেন্দ্র করে ইউটিউবে মুক্তি পাবে মিউজিক্যাল ফিল্ম ‘ওরা সব পারে’। হুমায়ুন রশিদ সম্রাটের পরিচালনায় এই মিউজিক্যাল ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, অভিনেত্রী সাচি নূর সাচি, সিনিয়র অতিরিক্ত সচিব, জাদুশিল্পী ও অভিনেতা পীরজাদা হারুন। চিত্রগ্রহণে ছিলেন সোহান হাওলাদার। জীবনের চলার পথের বাস্তব ঘটনা নিয়ে এই প্রথম একটি মিউজিক্যাল ফিল্মে প্লে-ব্যাক করলেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। গানটি লেখা, সুরও তার করা। মিউজিক্যাল ফিল্মটি নিয়ে আহমেদ সাব্বির রোমিও বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞ এস নূর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান বিউটি খান ও ব্যবস্থাপনা পরিচালকের প্রতি। তাদের সহযোগিতার কারণেই আমার এই মিউজিক্যাল ফিল্মটি আসছে।’
