ডা. সঞ্চিতা বর্মন
আপেল একটি উপকারী ফল। এটি রোগ প্রতিরোধক ও পুষ্টিকর। তবে লাল আপেলের চেয়ে সবুজ আপেলের উপকারিতা অনেক বেশি। সবুজ আপেলে রয়েছে শর্করা, ভিটামিন, খনিজ, লবণ, আঁশ, পেকটিন ও ম্যালিক অ্যাসিড। ভিটামিনের মধ্যে এতে ভিটামিন ‘এ’ ও ‘সি’ বেশি থাকে।
সবুজ আপেলের মধ্যে প্রচুর আয়রন, কপার, ক্যালসিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও পটাসিয়াম আছে। এই খনিজ উপাদানগুলো হাড়কে শক্ত করে। সবুজ আপেলে আঁশ বেশি থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে, কোলন ক্যান্সার প্রতিরোধ করে, রক্তের কোলেস্টেরল কমায়, ক্ষুধা নিয়ন্ত্রণ করে। সবুজ আপেলে আছে প্রচুর ভিটামিন ও মিনারেল। এটি রোগ প্রতিরোধে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একটি সবুজ আপেল রাখা উচিত।
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
