রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের কনটেইনারে আগুন

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২১:৫৫

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের অভ্যন্তরে কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নির্মাণ কাজে নিয়োজিত সাব ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানির ২৯ নম্বর অফিস নির্মাণে ওয়েল্ডিং কাজের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় দুটি কনটেইনারের মালামাল পুড়ে যায়।শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই প্রকল্পের ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিছু জানা যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।