বগুড়া জেলার কাহালু উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে রাত সাড়ে ৮টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
রাত সোয়া ৮টার দিকে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো, সবুজ হোসেন ও কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। এখনও নিহতদের পরিচয় মেলেনি। নিহতদের বাড়ি নওগাঁ জেলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের বরাতে জানা গেছে দুর্ঘটনাকবলিত দুটি মোটর সাইকেলের মধ্যে একটির খুব বেপরোয়া গতি ছিল।

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আরও বাড়ার শঙ্কা