বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২২:০৮

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক মোহাম্মদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার বাদ জোহর মুন্সীগঞ্জের রামগোপালপুরের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, মরহুম মোহাম্মদ হোসেন নিউজ টোয়েন্টিফোরের যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টির বাবা।—প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

০