মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
১. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ: ২´ ১৫= ৩০
ক. ঋতু পরিবর্তনের কারণ কী?
খ. বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা কেন দু:চিন্তায় ভোগে?
গ. খাদ্য গ্রহণ করার প্রয়োজন কেন?
ঘ. কঠিন পদার্থের আকার সহজে বদলানো যায় না কেন?
ঙ. পদার্থের দশা পরিবর্তনের কারণ কী?
চ. পরমাণু কী?
ছ. প্রতিদিন একজন মানুষের কতটুকু শক্তি প্রয়োজন?
জ. টেলিভিশন চালানোর সময় শক্তির রূপান্তরের সঠিক ক্রমটি লিখ।
ঝ. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য পরিহার করা উচিত কেন?
ঞ. বয়:সন্ধিকালে তুমি কী করবে?
ট. রোগ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি?
ঠ. গ্যালাক্সি কাকে বলে?
ড. চাঁদ ও সূর্য সমান দেখায় কেন ?
ঢ. প্রতিদিনের সূর্যকে দেখে তোমার কী মনে হয়?
ণ. গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি): ১´১২= ১২
ক. —দিলে পদার্থের দশার পরিবর্তন ঘটে।
খ. সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে— সৃষ্টি করে।
গ. — কঠিন, তরল ও গ্যাসীয় দশায় থাকে।
ঘ. খাদ্যের উপাদানসমূহ দেহে কাজ করার —জোগায়।
ঙ. —দেহের গঠন, বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে।
চ. জাঙ্ক ফুড এক ধরনের —খাদ্য।
ছ. —ঠাণ্ডা তাপে সবজি, ফল ও বীজ বেশ কিছুদিন ভালো রাখা যায়।
জ. খাদ্যদ্রব্যকে আকর্ষণীয় করার জন্যই মূলত — ও — ব্যবহার করা হয়।
ঝ. বয়:সন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন —পরিবর্তন ঘটে।
ঞ. —পরিবর্তন স্বাভাবিক।
ট. বাংলাদেশে শীতকালে আমরা —নিকটতম থাকি।
ট. চাঁদের নিজস্ব আলো —।
ঠ. চাঁদ পৃথিবীর একমাত্র —।
ড. পৃথিবীতে বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি হয় —গতির ফলে।
৩.বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ২´ ৫= ১০
বাম
ক. পৃথিবীতে দিন ও রাত্রি হয়
খ. আহ্নিক গতি
গ. ঋতু পরিবর্তনে পৃথিবীর যে গতির ভূমিকা রয়েছে
ঘ. সূর্যের আলোর প্রতিফলনের মাধ্যমে
ঙ. মানুষ যে বস্তু নিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করেছে
ডান
ক. বার্ষিক গতি
খ. উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল
গ. পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে বলে।
ঘ. দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল
ঙ. পৃথিবী তখন সূর্যের নিকটতম থাকে।
চ. আকাশের উজ্জ্বল সব বস্তু ও পৃথিবী
ছ. রাতের বেলায় চাঁদের আলো পৃথিবীতে আসে
৪. নিচের যেকোন ৮টি প্রশ্নের উত্তর লিখ:৬ ´ ৮= ৪৮
ক. বয়:সন্ধিকাল কী ? বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের সাথে অভিভাবকদের কী ধরনের আচরণ করা উচিত? বয়:সন্ধিকালে ছেলে ও মেয়েদের যেসকল শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে তা লিখ। ১+৫=৬
খ. খাদ্যদ্রব্যে কী কী কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহার করা হয় ? খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের মূল উদ্দেশ্য কী? খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারে মানুষের কী কী ক্ষতি হয়? ২+২+২=৬
গ. সংক্রামক রোগ কাকে বলে? সংক্রামক রোগের তিনটি কারণ এবং সংক্রামক রোগ প্রতিরোধ করার তিনটি উপায় লিখ? ১+২.৫+২.৫=৬
ঘ. আহ্নিক গতি কাকে বলে? চিত্রসহ দিন ও রাত্রির পাঁচটি কারণ ব্যাখ্যা কর। ১+৫=৬
ঙ.সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্যের অভাবে কী কী সমস্যা দেখা দেয়? সুষম খাদ্যের চারটি প্রয়োজনীয়তা লিখ। ১+৫=৬
চ. বার্ষিক গতি কাকে বলে? চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণ পাঁচটি বাক্যে লিখ। ১+৫=৬
ছ. শক্তির রূপান্তর কাকে বলে? শক্তির রূপান্তরের পাঁচটি উদাহরণ দাও। ১+৫=৬
জ. পানির অবস্থা কয়টি ও কী কী? বরফ কীভাবে পানিতে পরিণত হয়? দুধ কেন তরল পদার্থ? তিনটি কারণ লেখ। কোনো কিছু দিয়ে না মুছে বোতলের ভিতরে লেগে থাকা পানি দূর করার একটি উপায় লেখ। ১+১+৩+১=৬
ঝ. পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কী? পানিপূর্ণ গ্লাসে এক টুকরা পাথর ফেললে কিছু পানি উপচে পড়বে, এর পেছনে পদার্থের কোন বৈশিষ্ট্য কাজ করে? একটি বাক্যে লেখ। ঝড়ের সময় গাছপালা নড়ানোর পেছনে কোন শক্তি কাজ করে। বসতবাড়িতে শক্তির অপচয় বন্ধ করা যায় এমন তিনটি পরামর্শ লেখ। ১+১++১+৩=৬
ঞ. খাদ্য সংরক্ষণ কাকে বলে? বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লিখ।
