তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কপালে ভাঁজ পড়ার দিন প্রায় শেষ। কারণ, বাজারে আসতে চলেছে সোলার চার্জিং স্মার্টফোন। আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছে শাওমি। লেটস গো ডিজিটালের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সেই ফোনের নকশা এবং আরো নানাবিধ জিনিসপত্র নিয়ে World Intellectual Property Organiser বা WIPO-এর কাছে পাঠিয়েছে শাওমি। জানা গেছে, এই চীনা স্মার্টফোন মেকার একটি স্মার্টফোনের ওপর কাজ করছে, যার পেছনের দিকটা সোলার চার্জিং প্যানেল যুক্ত। স্মার্টফোনের জগতে এমন যুগান্তকারী ভাবনা নিয়ে এখন অবধি কোনো স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাই আগ্রহ দেখায়নি। ডায়াগ্রাম অনুযায়ী, এই ডিভাইসের ফ্রন্টে কোনো ফ্রেম থাকছে না, যাকে বলে bezel-less display। ফোনের দুই-তৃতীয়াংশ জুড়ে থাকছে photo-voltaic সোলার প্যানেল। গ্লাস প্যানেলের ঠিক নিচেই থাকছে এই সোলার প্যানেল। আর এই বিশেষ প্যানেলের জন্যই ডিভাইসটি দেখতে খুব একটা পাতলা হবে না। ক্যামেরার নিচের এই বড় অংশ জুড়েইে বসতে চলেছে সোলার প্যানেল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই ফোনে হেডফোন জ্যাক এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে না। তবে যতদূর জানা গেছে, তাতে একটা বিষয় পরিষ্কার যে, পাঞ্চ হোল ডিজাইন বা অন্য কোনো উন্নত টেকনোলজির সাহায্য নিয়ে সামনের ক্যামেরা রাখার খুবই চেষ্টা করা হচ্ছে শাওমির পক্ষ থেকে। তবে কতক্ষণে একটা সোলার প্যানেলের ফোন চার্জ হতে চলেছে সে বিষয়ে এখনো অবধি কিছুই জানা যায়নি। এখন মার্কেটে এলে তবেই বোঝা যাবে কত দ্রুত ফোনে চার্জ দিতে সক্ষম হচ্ছে শাওমির এই সোলার প্যানেল ফোন।
