‘দিন দ্য ডে’র ছবির আড্ডায় অনন্ত-সুমন

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৯:২৯

বিনোদন রিপোর্ট

 

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হতে যাচ্ছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মুক্তি দেওয়া হচে ৯টি দেশে। মোট ৬টি দেশে শুটিং করা হয়েছে সিনেমাটির। এই সিনেমায় অনন্ত ছাড়াও নায়ক হিসেবে অভিনয় করেছেন নবাগত নায়ক সুমন ফারুক।

চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। তাই এই সময়ে সিনেমাটির প্রচারণা নিয়ে চলছে কলাকুশলিদের ব্যস্ততা। অনন্ত জলিলের সঙ্গে সেই প্রচারণায় যোগ দিয়েছেন সুমনও। ইরানের অন্যতম নির্মাতা মুর্তজা অতাশ জমজম সিনেমাটি পরিচালনা করেন। ‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্তের বিপরীতে থাকছেন বর্ষা। আর ফারুকের বিপরীতে অভিনয় করবেন লেবানিজ নায়িকা। তারকাবহুল এ সিনেমায় ইরানের দুই অভিনেত্রী ও তুরস্কের একজন অভিনেতাও থাকছেন।