ঈদ উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে মুক্তি পাচ্ছে প্রায় শতাধিক গান। সবচেয়ে তারকাবহুল আয়োজন করেছে এবারে এই প্রতিষ্ঠান। ঈদুল আজহায় আসিফ, ইমরান থেকে শুরু গান ও নতুন ওয়েব সিরিজের পসরা সাজিয়েছে এই প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে সিডি চয়েজের কর্নধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘আমরা সবসময় মানসম্পন্ন গানের পাশাপাশি দর্শক-শ্রোতাদের চাহিদা বিবেচনা করে থাকি। তবে এবারের ঈদের আয়োজনে বেশ কিছু চমক রয়েছে।’
এদিকে প্রথমবারের মতো কণ্ঠশিল্পী পূজার গানে মডেল হয়েছেন দেশের প্রখ্যাত অভিনেত্রী বিদ্যা সীনহা মীম। পূজার গাওয়া ‘তোমার দেখা যদি পাই’ শিরোনামের গানটি ভিডিও আকারে প্রকাশ করেছে সিডি চয়েস। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর ভিডিওর মডেল হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে রয়েছেন অর্ণব অন্তু। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। পূজা বলেন,আমি বলবো এবারের গানে বিশেষ চমক বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো ভিডিওতে পারফরমেন্স করেছেন মিম। সঙ্গে অন্তুও জমিয়ে তুলেছেন।
