ঈদ উপলক্ষে প্রতিবার দুরন্ত টিভি দর্শকদের কাছে নতুন অনুষ্ঠানের সম্ভার নিয়ে আসে। এবারো বাংলায় ভাষান্তরিত নতুন নতুন সিনেমার টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র শিশুতোষ স্যাটেলাইট টিভি চ্যানেল দুরন্ত টিভি। প্রতিটি সিনেমাই জনপ্রিয়। বাংলায় ভাষান্তরিত করাতে তা যেন যোগ করেছে এক নতুনমাত্রা। সিনেমাগুল হলো দ্য ফেইরি টেলার; হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস, টিনটিন অ্যান্ড দ্য লেক অফ শার্কস, টিনটিন; দ্য সেভেন ক্রিস্টাল বলস অ্যান্ড প্রিজনারস অফ দ্য সান, টিনটিন; দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার, দ্য লিজেন্ড অফ স্নো হোয়াইট এবং ওয়েলকাম ব্যাক পিনোকিও ।
হ্যান্স ক্রিশ্চিয়ানের বিখ্যাত সব গল্প নিয়ে নতুন সিনেমা ‘দ্য ফেইরি টেলার; হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মডার্ন ক্লাসিকস’ দুরন্ত টিভিতে প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত দুপুর ৩টায়। টিনটিন অ্যান্ড দ্য লেক অফ শার্কস প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। টিনটিন; দ্য সেভেন ক্রিস্টাল বলস অ্যান্ড প্রিজনারস অফ দ্য সান প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। টিনটিন; দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টায়।
