বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হার্ভার্ডে কোর্স করছেন কামাভিঙ্গা

আপডেট : ০৭ জুন ২০২৬, ১৫:৩৯

ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা হয়নি দুয়ার্দো কামাভিঙ্গার। তবে অবসর এই সময়টা কাজে লাগাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ প্রোগ্রামে ভর্তি হয়েছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিজনেস স্কুলে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ের একটি কোর্সে অংশ নিচ্ছেন কামাভিঙ্গা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘কয়েকটা দিন কাটল শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’

May be an image of studying and text that says "본 Festus Ezeli NBC"

কামাভিঙ্গার এই ছবিগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। এবার বিশ্বকাপ খেলার আশায় ছিলেন তিনি। তবে রিয়ালের জার্সিতে মৌসুমটা ভালো না হওয়ায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাকে বিবেচনা করেননি।

বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ সেনেগাল। ‘আই’ গ্রুপে ফ্রান্স পরের দুটি ম্যাচ খেলবে ইরাক ও নরওয়ের বিপক্ষে।

ইত্তেফাক/জেডএইচ