এক চোর চুরি করতে ঢুকে দেখে গৃহকর্তা জেগে। ভয়ে কেঁচো হয়ে গেল চোর—এখনই তো গৃহকর্তা মার শুরু করবে; কিন্তু কী আশ্চর্য গৃহকর্তা উলটো তার দিকে একটা জ্বলন্ত বিড়ি এগিয়ে ধরল—সেকি আপনি আমাকে পিটাচ্ছেন না যে?
—আরে তুমি আমার মাসতুত ভাই না?
—আমার কোনো মাসিই নেই।
—আরে আমিও চোর তোমার আগেই ঢুকেছি... চোরে চোরে মাসতুত ভাই না?
আত্মভোলা স্বামী পেপার পড়ছেন আর মাঝে মাঝেই হুঁ হুঁ করছেন। পাশে বসা স্ত্রী বিরক্ত হয়ে বললেন, ‘আমি পনেরো মিনিট আগেই কথা বলা বন্ধ করেছি আর হুঁ হুঁ করার দরকার নেই।’
