দেবহাটায় আহত অবস্থায় দুই মাদক চোরাকারবারি গ্রেফতার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৬

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক চোরাকারবারীকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো—মেহেদী হাসান ও তবিবুর রহমান। 

পুলিশ জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড়ো চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাজেদুল হকের  নেতৃত্বে পুলিশের একটি টহলদল রাতে কুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর বাজারসংলগ্ন ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যান দিয়ে রাস্তা ব্যারিকেড দেয়। মাদক চোরাকারবারিরা এ সময় তাদের মোটরসাইকেলটি পুলিশ সদস্যদের ব্যবহূত মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তারা রাস্তার ধারে ছিটকে পড়ে। এরপর পুলিশ সেখান থেকে দুই বস্তা ফেনসিডিলসহ ওই দুই চোরাকারবারিকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।