মিঠাপুকুরে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৬

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সাব্বির রহমান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাংনি ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হুলাসুগঞ্জ দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভাংনি ইউনিয়নের কামালপুর গ্রামের গার্মেন্ট শ্রমিক মাহাবুব আলমের ছেলে সাব্বির রহমান বিদ্যুত্ না থাকার কারণে মেইনসুইচ বন্ধ না করেই পানির পাম্পের ছিঁড়ে যাওয়া তারে সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুত্ চলে আসলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়েন সাব্বির। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।