টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণ ও ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৬

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে কোস্টগার্ড জওয়ানরা লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেদা রোহিঙ্গা বস্তি সংলগ্ন একটি ভাড়া বাসায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সোহেল রানান নেতৃত্বে জওয়ানরা অভিযান চালিয়ে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার ইয়াবা ও ঐ স্বর্ণালংকারসহ নীর আহমদের মো. রফিককে গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম সোহেল রানা এর সত্যতা নিশ্চিত করেছেন।