চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত ছয় আসামিসহ বিভিন্ন নিয়মিত মামলার আরো ১৭ জনসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে।
২৩ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনর রশীদ জানান, সাজাপ্রাপ্ত আসামিরা কয়েক বছর আগে সাজাপ্রাপ্ত হলেও পালিয়ে থেকে বিভিন্ন অপরাধ করে আসছিল। মাদকসহ নিয়মিত মামলার আসামিরাও একইভাবে অপরাধ করে যাচ্ছিল।
