ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আজ রবিবার থেকে ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটিসহ টানা ছয় দিন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঐ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ আগস্ট থেকে স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
