সেতু চাই

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৩৭

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর রোডের দক্ষিণ পাশে কাপাসিয়া ডিগ্রি কলেজ, হরিমঞ্জুরি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিজান ক্যাডেট একাডেমী, উপজেলা কমপ্লেক্স স্কুল, কাপাসিয়া কিণ্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট, আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও কয়েকটি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এর মাত্র ৫০০ মিটার দূরে সাফাইশ্রী খেয়াঘাটে একটি সেতু স্থাপন করা একান্ত প্রয়োজন। নৌকা দিয়েই শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। তারপর চার কিলোমিটার পথ না ঘুরে সহজ পথে অল্প সময়ে বাড়ি ফিরতে চায় ছাত্রছাত্রীসহ এলাকাবাসী। পরিশেষে, জনগণের দুর্ভোগ লাঘবে কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর ওপর সাফাইশ্রী খেয়াঘাটে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রেহান উদ্দিন

তরগাঁও, কাপাসিয়া, গাজীপুর