ত্রাণের জন্য বানভাসীর হাহাকার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৩৮

বন্যার জন্য মানুষের বন্দি জীবন এবং স্কুলগুলোতে ত্রাণ শিবিরে সরকারি সাহায্য নেই বললেই চলে। ত্রাণসামগ্রীর অপ্রতুলতায় বন্যাপীড়িত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি এবং বেসরকারি সাহায্য-সহযোগিতা এবার দেশের বন্যাপীড়িত মানুষের কাছে তেমন পৌঁছাতে দেখা যাচ্ছে না। বানভাসী এলাকায় নেই কোনো মেডিক্যাল টিম। বিদেশি সাহায্য নেই। বিভিন্ন জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ ও গো-সম্পদের অবস্থা শোচনীয়। তাই যেভাবে হোক বন্যাপীড়িত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে সরকার, বিত্তশালী ও এনজিওদের দাঁড়ানোর অনুরোধ জানাই।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ, গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪