আবারও রিয়াল মাদ্রিদের কোচ হলেন মরিনহো

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:০২

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বিশ্বকাপ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর নাম ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ। 

এক বিবৃতিতে পর্তুগিজ কোচ জোসে মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দিয়েছে লস ব্লাঙ্কোরা। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের ডাগআউট সামলাবেন অভিজ্ঞ এই কোচ।

রিয়াল জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে দল। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে দলের সঙ্গে কাজ শুরু করবেন মরিনহো।

গত জানুয়ারিতে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান ক্লাবের সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। তবে তার অধীনে প্রত্যাশিত সাফল্য পায়নি রিয়াল।

দলের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে আবারও শীর্ষে ফেরার লক্ষ্যেই মরিনহোর ওপর আস্থা রেখেছে রিয়াল। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নেওয়া এই কোচ দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। তার অধীনে ২০১১-১২ মৌসুমে লা লিগা শিরোপা জেতে ক্লাবটি। এছাড়া কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপও জিতেছিলেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ