২০২৬ বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের, এগিয়ে মেক্সিকো

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:০৩

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিকরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মেক্সিকো। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেক্সিকো। বল পজিশনে বেশ এগিয়ে ছিল মেক্সিকো। 

গোলের আর বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মেক্সিকো।   

 

 

ইত্তেফাক/জেডএইচ