মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২১:৪০

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরের সাহেবনগর এলাকা থেকে শনিবার সকালে ৩৯০ পিস  ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত হচ্ছে আনোয়ার হোসেন। 

উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর এলাকা থেকে ইয়াবাসহ ঐ যুবককে গ্রেফতার করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ জানান, ঐ যুবকের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।