মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে শুক্রবার রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াসিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় উপজেলার শ্যামকুড় গ্রামের বশির আহম্মেদ বাদলের ছেলে সুজাউদ্দিনকে ৪৫ পিস ইয়াবাসহ শ্যামকুড় নিন্দাপাড়া কবর স্থান থেকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে শনিবার সকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
