মো. ইসমাইল হোসেন
গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ৭টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামে মরহুমের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে কোরআনখানি, বাদজোহর খাবারের আয়োজন, বিকাল ৪টায় ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলে আলোচনা ও দোয়া মাহফিল।
