ঢাকায় স্বস্তির বৃষ্টি

আপডেট : ১২ জুন ২০২৬, ১৬:২১

বাংলা বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ প্রায় শেষ হতে চলেছে, আসছে বর্ষাকাল। মৌসুমি বায়ুর প্রভাবে কিছুদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।

শুক্রবারও (১২ জুন) তার ব্যতিক্রম নয়। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, দুপুর গড়াতেই ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।

এর আগে শুক্রবার সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইত্তেফাক/এটিএন