৩নং লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

তাড়াশ উপজেলার ৩নং লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। বেহাল অবস্থা দেখে অনেক অভিভাবকই তাদের শিশু সন্তানদের বিদ্যালয়ে আসা বন্ধ রেখেছেন। প্রধান শিক্ষক মোছা. ছেলিনা খাতুন জানান, বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষ সংকট তো রয়েছেই। পাঁচজনের স্থলে শিক্ষক রয়েছেন মাত্র দুইজন। একজন ডিপিয়েট প্রশিক্ষণে আছেন দেড় বছরেরও বেশি সময়। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ৩নং লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষক সংকটের বিষয়টিও জেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।