নৌকা প্রতীক বরাদ্দের দাবি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রাণীশংকৈল) সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হককে নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন করেছে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ। পশ্চিম চৌরাস্তা বটতলা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য সেতারা হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম প্রমুখ।