মেয়ের চিকিত্সার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন সাংবাদিক বাবা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী ছাত্রী রাবেয়া ইয়াসমিন রিমি জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন রয়েছেন।  হাবিপ্রবি’র এগ্রিকালচার বিভাগের লেবেল-৩, সেমিস্টার-১ এ অধ্যয়নরত ছাত্রী রিমি এসএলই/ বাতজ্বরসহ জটিল রোগে আক্রান্ত হয়ে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রিমোটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক ও মেজর (অব.) ডা. জামিন আবদালের অধীনে চিকিত্সাধীন রয়েছেন। জটিল রোগে আক্রান্ত রিমির চিকিত্সার জন্য প্রচুর টাকা প্রয়োজন। এত টাকা তার বাবা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিনাজপুর জেলা প্রতিনিধি রোস্তম আলী মণ্ডলের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবান সহূদয়বান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সঞ্চয়ী হিসাব নং-৩৪৩৪১১১০০১১৭১০৬, উত্তরা ব্যাংক, দিনাজপুর শাখা। মোবা:০১৭১১৮০৮২৪০ (বিকাশ)।