নিরপেক্ষ সদস্যদের নিয়ে ইসলামী ব্যাংকে দ্রুত বোর্ড গঠন করা হবে: জহির হোসেন

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৬:০৮

দ্রুত সময়ের মধ্যে ইসলামী ব্যাংকের নিরপেক্ষ সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্বপ্রাপ্ত (চেয়ারম্যানের চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। এতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (১৫ জুন) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘ইসলামী ব্যাংকের যেসব শেয়ার নিয়ে বিতর্ক রয়েছে, তা আদালতের নির্দেশেনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা ও সব ধরনের লেনদেন স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত করা হবে।’
 
পাশাপাশি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ও উন্নয়নে সবার সহযোগিতাও চান মো. জহির হোসেন।

এদিকে, আবারও আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এর আগে ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদনের প্রেক্ষিতে পর্যালোচনা শেষে গত রোববার প্রথম দফায় ও দ্বিতীয় দফায় এই সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক।

ইত্তেফাক/এসএইচ