মিয়ানমারে ভয়াবহ ভূমিধস, নিহত ৩২

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২৩:৫৯

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার মোন রাজ্যের থাফিউ কোনে গ্রামের ঐ ভূমিধসে ঘরবাড়ি ও ভবন চাপা পড়েছে এবং একদিন পর শনিবার পর্যন্ত বহু লোক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল শুক্রবার ২২টি আর গতকাল সকালে আরো সাতটি লাশ উদ্ধার করে। জীবিত আরও ২৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের নিকটবর্তী বড়ো শহর মলামিয়াইনের হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিধসে অসংখ্য বাড়িঘর ভূমিতে মিশে গেছে। —বিবিসি