নরওয়ের অসলোতে একটি মসজিদে এক বন্দুকধারী গুলি চালিয়েছে। এতে প্রাথমিক খবরে একজন আহত হবার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। হামলাকারী সন্দেহে শ্বেতাঙ্গ এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। জানা গেছে, গতকাল বিকালে আল নূর ইসলামিক সেন্টারে বন্দুকধারী এই হামলা চালায়। হামলার সময় তার পরনে ইউনিফরম এবং মাথায় হেলমেট ছিল। -দ্য ইন্ডিপেন্ডেন্ট
