‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

মানুষের সেবা করার মধ্য দিয়েই প্রকৃত দেশপ্রেমিক ও ধার্মিক হিসেবে নিজের পরিচয় মেলে ধরা যায়। আর মানুষের প্রতি এই ভালোবাসা, সেবা করার মানসিকতাই হচ্ছে মানবিকতা। এমনই মহত্ উদ্দেশ্য নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে ‘মহানুভবতার দেয়াল’।  সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও এলাকার হতদরিদ্র মানুষের সামান্য কিছু প্রয়োজন মেটাতে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব।