এমবাপ্পে-ডেম্বেলেকে নিয়ে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স 

আপডেট : ১৭ জুন ২০২৬, ০০:৪৭

এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় রাত দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ফরাসিরা। 

এই ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে ফ্রান্স। একাদশে আছেন দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলে। দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। 

ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম তৃতীয় শিরোপা জয়ে দারুণ আশাবাদী করে তুলছে। শেষ ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। যার মধ্যে কলম্বিয়া (৩-১) এবং ব্রাজিলের (২-১) বিরুদ্ধে জয় অন্যতম।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গতি এবং ওলিসে-ডেম্বেলেদের আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগ ভেঙে চুরমার করতে প্রস্তুত। 

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, আদ্রিয়াঁ রাবিও, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে।

সেনেগালের একাদশ: এদুয়ার্দ মেন্দি (গোলরক্ষক), ক্রেপিন দিয়াতা, কালিদু কুলিবালি, মুসা নিয়াখাতে, এল হাজি মালিক দিউফ, লামিনে কামারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে।

ইত্তেফাক/জেডএইচ