সরকার বেআইনি কাজে অভ্যস্ত হয়ে পড়েছে : ফখরুল

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৩:১৮

বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন। এজন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

 

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ফখরুল বলেন, এই সরকার অমানবিক এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতা লক্ষ্য করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে এই সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে।

 

তিনি বলেন, এই দেশের জণগনের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া। দেশের মানুষের যে আশা আকাংঙ্খা তা প্রতিনিধিত্ব করেন তিনি।  অবিলম্বে তার মুক্তি দেয়া উচিৎ।

আরো পড়ুন : চীনে ‘লেকিমা’র আঘাত: নিহত ২৮, ঘরছাড়া ১০ লক্ষাধিক

তিনি আরো বলেন, ভারত-পাকিস্তানের যে সাংবিধানিক সমস্যা বিরাজ করছে। কাশ্মীরের জনগণের স্বার্থে সংযত হওয়া উচিৎ। সাংবিধানিক কারণে জনগণ সমস্যা পড়বে তা অমানবিক। আশা রাখি উভয়পক্ষ সংযতভাবে সমস্যা নিরসন করবে।

 

দেশবাসীকে প্রবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, পয়গাম আলী, সুলতান ফেরদৌস নূর চৌধূরী, আনসারুল হক, থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা-উপজেলার বিএনপির নেতাকর্মীবৃন্দ।

 

ইত্তেফাক/ইউবি